২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছবির কথা কই

দিব্যেন্দু দ্বীপ

Published : 05 Sep 2015, 11:48 PM

Updated : 23 Jun 2022, 11:33 PM

বিশ্ববিদ্যালয়ের অনেক ছোট ভাইয়ের সাথে এখনো আমার যোগাযোগ আছে। ওরা বয়সে আমার তুলনায় অনেক ছোট। কিন্তু বলতে গেলে বন্ধুর মতই মিশি। আবার ওদের নিয়ে কিছু কাজও করি মাঝে মাঝে। কাজের ফাঁকে আজকে বিউটি বোর্ডিং-এ আড্ডাটাও হলো জম্পেস। বিউটি বোর্ডিং-এ আড্ডা সেরে খেয়ে দেয়ে রওনা হলাম ক্যাম্পাসের উদ্দেশ্যে, কিন্তু পথে অনেক জ্যাম থাকায় হেঁটেই যেতে থাকলাম। একজন গেল হারিয়ে। ফাঁকে আমরা আবার শহীদুল্লাহ্ হল-এর পুকুর পাড়ে একটু বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিলাম। হঠাৎ দেখি পুকুরের মাঝখানে ভাসমান কলাগাছের উপর ছোট্ট একটা কচ্ছপ। অতঃপর ক্লিক ক্লিক …