২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইনের প্রতি আবার শ্রদ্ধাশীল হলাম!

দিব্যেন্দু দ্বীপ

Published : 28 Aug 2015, 12:05 PM

Updated : 23 Jun 2022, 11:33 PM

ব্লগার হত্যাকারীদের অক্ষত অবস্থায় র‌্যাব আটক করায় খুশি হয়েছি। যাক, র‌্যাব তাহলে নিশ্চয়ই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করতে চায় না। পুলিশ ওদের রিমান্ডে নেবে, নিশ্চয়ই ওদের নির্যাতন করা হবে না, কারণ, নির্যাতন করে স্বীকারোক্তি আদায় বেআইনি, পুলিশ আইনের বাইরে কেন যাবে? আশাকরি এদের পিছনে আইনজীবীরা লড়বে, সবারই আইনি সহায়তা পাওয়ার অধিকার আছে, কেন লড়বে না? আশা করি এদের জামিন হবে, সবারই জামিন পাওয়ার অধিকার আছে, কেন এরা জামিন পাবে না? স্বস্তি পাচ্ছি- দেশের আইনের শাসনের অগ্রগতি দেখে। রাজীব হায়দারের খুনিদের জামিন হওয়াতেও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েছিলাম। আবার শ্রদ্ধাশীল হলাম!