২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বলবে আশার আলো

গৌতম বুদ্ধ পাল

Published : 01 Aug 2015, 11:35 PM

Updated : 23 Jun 2022, 11:33 PM

অনেক লাঞ্ছনা, বেদনা, কষ্ট সহ্য করে আজ থেকে আশার প্রদীপ জ্বলবে ছিটমহলবাসির ঘরে সর্বোপরি মনেও। যে স্বাধীনতা আজ থেকে ৬৮ বছর পূর্বে পাওয়ার কথা। কিন্তু তা আজ থেকে ইতিহাস হয়ে গেল। আজ তারা ইতিহাসের স্বাক্ষী। কেন জানিনা মনে হচ্ছে এই স্বাধীনতা ছিটমহলবাসির মনে খোরাক আর জীবনের পূর্ণতা এনে দিয়েছে। যারা ভারতে গেল তাদেরকে ভালবাসা ছাড়া আর কিছুই দেওয়ার নেই আর আমার মাতৃভূমিতে রইল তোমরা সবাই আমার পরিবার।