২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

জুয়েল ইউএসএ

Published : 06 Jul 2015, 02:28 AM

Updated : 23 Jun 2022, 11:34 PM

বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকার আয়োজনে গত ৩রা জুলাই এক্সিট রিয়েলিটি পার্টি হল জ্যামাইকা, নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয় ইফতার ও দোয়া মাহফিল। আমেরিকায় বসবাসরত বিপুল সংখ্যক বগুড়াবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠান। সমিতির সভাপতি মোহাম্মদ এ কাদির এবং সাধারন সম্পাদক আশরাফ হোসেন রতনের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠান পরিচালিত হয়। ইফতার মাহফিলে কমিউনিটির গন্যমান্য ব্যাক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সহ-সভাপতি এবং বগুড়া ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের প্রধান উপদেস্টা আব্দুল মতিন তালুকদার, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সহ-সভাপতি ডাঃ আব্দুল মজিদ, মোস্তাকুর রহমান রিজভী, বগুড়া ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি রাইসুল ইসলাম, হুমায়ুন ফাউন্ডেশনের মুনিয়া মাহমুদ সহ অনেকে।

রোজা ও ইফতারের তাৎপর্য্ তুলে ধরে পবিত্র কোরান ও হাদিসের আলোকে আলোচনা করেন ইমাম আশরাফুল ইসলাম।আলোচনা শেষে পবিত্র কোরান থেকে তেল্ওয়াত এবং দোয়া পরিচালনা করেন তিনি। মুসলিম উম্মাহর শান্তি, কল্যান সহ বগুড়া সমিতি তথা সকল বগুড়াবাসীর জন্য দোয়া করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে সফলভাবে সম্পন্ন করার জন্য সকলকে ধন্যবাদ জানান সমিতির সভাপতি মোহাম্মদ এ কাদির, সাঃ সম্পাদক আশরাফ হোসেন রতন, সিনিয়র সহ-সভাপতি আলতাব হোসেন সবুজ, সদস্য মোহাম্মদ এন মন্ডল ফানসু, আগা ই জলিল তুহিন ও মাসুদুল হক রুবেল।

যাদের অক্লান্ত পরিশ্রমে সভা সফলভাবে সম্পন্ন হয় তাঁরা হলেন মোহাম্মদ এ কাদির, আশরাফ হোসেন রতন, মোস্তফা আলমগীর, জাকিউল্লাহ অ্যাপল, আগা ই জলিল তুহিন, মাসুদুল হক রুবেল, রেজাউদ্দৌল এ্যাপেলো, রানা আহমেদ, আবু তাহের, রোকেয়া বেগম, আলতাব হোসেন সবুজ, আতাউর রহমান লিটন, সুফিনাজ স্বপ্না, চন্দনা কাদির, মুন, শিল্পি, মনি, এ্যাড: সুরাইয়া মনিরা, রাশিদা খাতুন হীরা, রবিউল, ইউসুফ, রাশেদ আল হেলাল রতন, ওবায়দুল, সহ সকল বগুড়া সমিতির সদস্যবৃন্দ।

ইফতার শেষে নৈশভোজ পরিভবশন করা হয়। নৈশভোজ শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন সমিতির সভাপতি মোহাম্মদ এ কাদির ও অনুষ্ঠানের আহ্বায়ক রানা আহমেদ।