২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাজিক শেইক…!

ফারদিন ফেরদৌস ফারদিন ফেরদৌস

Published : 08 Jun 2015, 01:04 AM

Updated : 23 Jun 2022, 11:35 PM

কী চমৎকার দেখা গেল…
১.
বিএনপি'র ভাষায় গণতন্ত্রের প্রবক্তা ও
দেশের জনগণের ওপর ভরসা বা তোয়াক্কা না করে যার কাছে ধর্ণা দিলে আসমানের চাঁদতুল্য গণতন্ত্রও মিলে…
আমাদের ভাষায় ভারতের স্রেফ প্রধানমন্ত্রী; যিনি বাংলাদেশে এতোটা মুগ্ধ হয়েছেন যে, আবার ফিরে আসতে চান ধান সিঁড়িটির তীরে…
সেই নরেন্দ্র দামোদর দাস মোদি বাংলাদেশে তাঁর প্রথম সফরে পৃথিবীর শ্রেষ্ঠ কাজটিই করে গিয়েছেন।
মানে…

২.
পূর্ব-পশ্চিমকে এক করে দিয়েছেন…
তেল আর জলকে মিশিয়ে দিয়েছেন…
বাঘ ও মোষকে এক ঘাটে জল পান করিয়েছেন…
লাদেন আর ওবামার বন্ধুত্ব পাতিয়ে দিয়েছেন…
তিস্তার জল পুরোটা বাংলাদেশকে উপঢৌকন দিয়েছেন…
কাশ্মির নিয়ে ভারত পাকিস্তানের চির বৈরিতা রহিত করেছেন…
তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকিয়ে দিয়েছেন…!!
নাহ! তার চেয়েও ঢের বেশি…

৩.
খালেদা জিয়া ও শেখ হাসিনার হাতকে এক করে দিয়েছেন।
মোদির ম্যাজিক্যাল কাষ্ঠ হাত দিয়ে হাসিনার হীরক হাতে শেইক করে আবার সেই হাত দিয়েই খালেদার সোনালী হাতেও শেইক করেছেন…!!!

ফারদিন ফেরদৌসঃ লেখক ও সাংবাদিক
০৭ জুন ২০১৫
facebook/fardeen.ferdous
twitter/fardeenferdous