২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিআইপিদের জন্য জনতার ভোগান্তি কেন?

রুবেল মাহমুদ

Published : 07 Jun 2015, 03:10 AM

Updated : 23 Jun 2022, 11:35 PM

যানজট কাকে বলে তা আমাদের দেশের ভিআইপিদের জানানো দরকার। কারন তারা গাড়ী নিয়ে রাস্তায় বের হওয়ার কয়েক ঘন্টা আগেই জনতার চলাচল বন্ধ করে পুলিশ, আর সে কারনে চরম ভোগান্তি হয় আমাদের। তারা বুঝতেই পারে না যানজটের কারনে জনতার কী কষ্ট হয়। তারা কি কোন ভাবে শুনতে পারেনা এই কারনে সাধারন জনতা তাদের কী বলে গালি দেয়? । পুলিশের সামনেই ওনাদের গালি দেয় জনতা, আর পুলিশ তখন হাসে। আরে ভিআইপি, আপনাদের ভাবা উচিত আমাদের টাকায় আপনাদের সংসার চলে অথচ আমাদের সময়ের কোন মূল্য নেই আপনাদের কাছে। স্বাধীনতার এত বছর পরেও যদি জনতার ভোগান্তি না কমে তা হলে কি কেয়ামতের আগে আর কমার কোন সম্ভাবনা আছে?