মনপুরায় বর্নাঢ্য আয়োজনে দৈনিক যায় যায় দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মনপুরায় আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ৬ জুন শনিবার সকাল ১০ টায় স্থানীয় প্রতিনিধি ও মনপুরা ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে মনপুরা প্রেস ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দৈনিক ভোরের অঙ্গীকার প্রতিনিধি মাহবুবুর রহমান এর সঞ্চালনায় দৈনিক যায় যায় দিন প্রতিনিধি সীমান্ত হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ মাহফুজুর রহমান।
পাঠক নন্দিত দৈনিক যায়যায়দিনের ১০ বছরে পদার্পন উপলৰ্যে আয়োজিত অনুষ্ঠানে সকাল ১০ টায় প্রেস ক্লাব চত্বর থেকে একটি আনন্দ র্যালী ও শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে প্রেস ক্লাবে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রেস ক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, মনোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন মিয়া, অফিসার ইনচার্জ হানিফ শিকদার, মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম ফিরোজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন. মনপুরা প্রেস ক্লাব সাধারন সম্পাদক প্রভাষক মোঃ অহিদুর রহমান, সাবেক সভাপতি হাওলাদার আমীর, মোঃ মাহবুবুল আলম শাহীন, সাবেক সম্পাদক মোঃ ছালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ জুয়েল, ভোরের পাতা প্রতিনিধি নজর্বল ইসলাম মামুন, শ্রমিক দল সভাপতি মোঃ রফিকুল ইসলাম, ছাত্রলীগ সম্পাদক শহীদ ফরাজী, ছাত্রদল সম্পাদক নুরে আলম শামীম, কাঠ মিস্ত্রি সংগঠনের সভাপতি মোঃ মফিজুর রহমানসহ মনপুরা প্রেস ক্লাবের সদস্য ও ফ্রেন্ডস ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
