২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্রের কফিনের পেরেক শেষ হবে কবে?

শহীদুল্লাহ শরীফ

Published : 29 Apr 2015, 11:18 AM

Updated : 23 Jun 2022, 11:37 PM

কথায় কথায় রাজনীতিতে বলা হয়, এবারের সিটি কর্পোরেশনের নির্বাচনের পরও বলা হচ্ছে, "গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠোকা হয়েছে"। প্রশ্ন হল, গণতন্ত্রের কফিনের পেরেক শেষ হবে কবে? আসলে আমি বা আমার সমর্থিত দল হারলেই কি গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠোকা হয়ে যায়? এসব পুরনো নাটক দেখতে দেখতে ও সংলাপ শুনতে শুনতে অভিনেতা/অভিনেত্রীর কসরত আমাদের কানে আর ভালো ঠেকে না, চোখে জ্বালা ধরায়। তাই, আমরা নতুন নাটক ও সংলাপ চাই। নতুন অভিনেতা চাই।