২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কল অব ডিউটি: ব্লাক অপস ৩

আরণ্যক নীলকণ্ঠ

Published : 27 Apr 2015, 01:27 AM

Updated : 23 Jun 2022, 11:37 PM

নতুন কল অব ডিউটি গেম ঘোষণা করেছে অ্যাকটিভিশন। ফার্স্ট পার্সন শুটার গেমের জগতে ইতিহাস সৃষ্টি করা এই ভিডিও গেম সিরিজ। ব্লাক অপস ৩ এর কাহিনী আবর্তিত হয়েছে যন্ত্র এবং মানুষের সমন্বয়ে তৈরি হওয়া হাইব্রীড সুপার সোলজারদের নিয়ে। এছাড়াও সাম্প্রতিক সময়ে এডোয়ার্ড স্নোডেনের ফাঁস করা গোয়েন্দা তথ্যের কারণে বিভিন্ন দেশের সরকারের মধ্যে বিদ্বেষ তৈরী হওয়ার ঘটনাকেও প্রতিকী ভাবে ব্যবহার করা হয়েছে।

তিন বছরের মতো সময় ধরে তৈরী হতে থাকা ব্লাক অপস ৩ তে আগের পাঁচটা কল অব ডিউটির চেয়ে বেশি ফীচার থাকবে বলে দাবী করেছেন নির্মাতারা। এই গেমটির ব্যাপারে বেশি কিছু জানা যায় নি, কিন্তু আজ গেমটির প্রথম ট্রেইলার ছাড়া হয়েছে ইউটিউবে। ট্রেইলারটি দেখলে বোঝা যায়, অত্যাধুনিক জেনেটিক্যালী মডিফায়েড বায়োনিক যোদ্ধাদের ভুমিকায় খেলতে হবে গেমারকে।

https://www.youtube.com/watch?v=Bfr053KdD6w

ট্রেইলার দেখতে এখানে ক্লিক করুন

ট্রেইলার দেখে আপনার মতামত মন্তব্যে জানান।