২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাননীয় জামাত-বিএনপি জোট নেত্রী

সাইদ

Published : 16 Apr 2015, 11:24 PM

Updated : 23 Jun 2022, 11:37 PM

মাননীয় জামাত-বিএনপি জোট নেত্রী, রাতের অন্ধকারে ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে অবশেষে, আদালতের জামিন এবং বাড়ি ফেরা।  অতপর নববর্ষ এসেছেন জনগণের কাছে ভোট চাইতে (তাও আবার নীরব বিপ্লবের মাধ্যমে)।আপনার বা আপনাদের বিবেক  বা লজ্জা বলে কি কিছু আছে। গত তিন মাস পেট্রোল বোমায় প্রায় ১৮০ জন মানুষ হত্যা করেছেন আপনারা। আপনাদের তথাকথিত আন্দোলনে কতো সংসার ভেঙ্গে চুরমার হয়ে গেছে তার খবর কি আপনি রাখার চেষ্টা করেছেন। আপনার হাত মানুষ হত্যার রক্তে রঞ্জিত। আপনাদের পেট্রোল বোমায় আহত অনেক মানুষ এখনো যন্ত্রণায় ছটপট করছে। আর আপনি বা আপনারা লজ্জার মাথা খেয়া আমাদের কাছে ভোট চাইছেন। আপনাদের কি জনগণের কাছে ভোট চাওয়ার কোন অধিকার আছে ? গণতন্ত্রের অধিকার বা ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার দোহাই দিয়ে (আপনাদের ভাষায়) পেট্রোল বোমায় অসহায় জনগণকে পুড়িয়ে, ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে সরকারের অধীনেই আবার সিটি নির্বাচনে অংশ গ্রহণের করছেন। এবং অবশ্যই স্বাধীনতা বিরোধী জামাতকে সাথে নিয়ে। আপনার এই মানুষ হত্যার রাজনীতিকে আমরা ঘৃণা করি। আপনার উচিৎ জনগণের কাছে, জাতীর কাছে আপনার ঘৃণ্য কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া। নাকে খত দিয়ে রাজনীতি ছেড়ে দেওয়া……