২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পহেলা বৈশাখ আমাদের প্রশ্ন বিদ্ধ বাঙালিয়ানা

মাহাবুব

Published : 12 Apr 2015, 12:42 AM

Updated : 23 Jun 2022, 11:37 PM

পহেলা বৈশাখ আসলেই শুরু বাঙালি হওয়ার প্রতিযোগিতা। এক দিনের জন্য নতুন পোশাক, পান্তা-ইলিশ খাওয়ার বাঙালির হুজুগ কয়েক বছরের। রাস্তার নিয়মিত পান্তা খাওয়া বাঙ্গালি কতজন?  অপসংস্কৃতির পান্তা-ইলিশের হুজুগ ইলিশ সাহেবের দামটা বাড়িয়ে দিল। ছোট ইলিশ ৮০০ থেকে ১২০০ আর বড় ইলিশ ৪০০০ থেকে ১০০০০ হাজার, এতে কত কেজি অন্য মাংস অথবা মাছ কেনা যায়? অপচয়ের খাতা বাঙ্গালির হুযুগের কাছে পরাজিত।

আবার অনেক বাঙ্গালির কাছে ইলিশ ছাড়া পহেলা বৈশাখ কল্পনা করা যায় না, এখন এমন অবস্থা মা ইলিশ, জাটকা ইলিশ ধরে ইলিশের গুষ্টি শেষ করেও পহেলা বৈশাখে ইলিশ-পান্তা চাই। এ রকম মর্মান্তিক বাঙ্গালিয়ানার আমাদের জন্য নয়। এক দিনের জন্য বাঙালি আর সারা বছর হিন্দি বাংলা সিরিয়াল যার সাথে বাংলাদেশের সংস্কৃতির কোন সম্পর্ক নেই তার জন্য সারা বছর পাগল থাকা, যা এক দিনের বাঙালির বৈশিষ্ট্য।

আমাদের পহেলা বৈশাখ যেন শুধু গান বাজনা আর কিছু মূর্তি সদৃশ মূর্তি নিয়ে মঙ্গল শোভাযাত্রার মূর্তি মানুসের কোন কাজে উপকারে আসে? উত্তর নেই। আসুন পহেলা বৈশাখের জন্য অপচয়ের খাতা না বাড়িয়ে, অপসংস্কৃতির পান্তা-ইলিশের হুজুগ থেকে বেরিয়ে ইসলামিক উপায়ে জীবন পরিচালনা করি।