হায়রে ফতোয়া!
ফতোয়াবাজেরা আমাদের সমাজ জীবনকে ধীরে ধীরে কলুষিত করছে। ফতোয়াবাজদের দৌরাত্ম্যে অনেকে মৃত্যুর পথ বেছে নিচ্ছে। এখন মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে ফতোয়া। এই ঘৃণিত ফতোয়ার কারণেই আজ প্রাণ হারাল শাবানা নামের এক তরুণী। আবার এই ফতোয়াবাজেরা গৃহবধু লাভলীর মাথা নেড়ে করে দিল। ফতোয়াবাজদের এই দৌরাত্ম্য এখন সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ফতোয়া দেয়ার কারণে ১৫ দিন একঘরে করে রাখার পর অপমান সইতে না পেরে লক্ষ্মীপুরের শাবানা গতকাল রোববার বিষপানে আত্মহত্যা করে। তার উপর দোষ দেয় হয় সে তার চাচার সাথে চট্টগ্রামে গিয়েছিল। এটাই এখন মৃত্যু কারণ হয়ে দাড়ায়। এ অপমান সহ্য করতে না পেরে চাচাও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। বর্তমানে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সমাজের কিছু প্রভাবশালী ফতোয়াবাজেরা এই ফতোয়া দেয়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। কিন্তু এই তদন্তের ফল কতটুকু আলোর মুখ দেখবে তা তারাই ভালো বলতে পারবে!
অন্যদিকে নওগাঁয় গ্রাম্য সালিসের বৈঠকে গৃহবধূ লাভলী বেগমে মাথা ন্যাড়া করে দিয়েছে ফতোয়াবাজেরা। নেশাগ্রস্ত স্বামীর সাথে ঘর সংসার করতে না চাওয়াটাই লাভলীর অপরাধ।
হায়রে ফতোয়া!
