২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিজিৎ বেঁচে রয় মাথা উঁচু করে আর হত্যাকারীর ধর্ম লুটায় পায়ে!

কৌশিক আহমেদ

Published : 26 Feb 2015, 11:44 PM

Updated : 23 Jun 2022, 11:39 PM

ব্লগার অভিজিৎ রায়, যিনি আজকে মৌলবাদীদের হাতে প্রাণ হারালেন, দেশে এসেছেন জানতাম না। যেখানে অনেকেই দেশ থেকে চলে যাবার চেষ্টা করছে এবং গিয়েছে অলরেডি সেখানে একই রকম হুমকি নিয়ে একজন নিরাপদ জায়গা ছেড়ে এখানে আসবে আমি ভাবিনি।

যুক্তির জবাব যারা দেয় হত্যা করে তাদেরকে ভয় করে চলি আমি। বেশীরভাগ মানুষই এমন ডরপোক। কিন্তু কেউ কেউ এভাবে পতিতের মত বেঁচে থাকাকে অস্বীকার করেই বাঁচে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় – দ্যাখ আই ডুনট কাউন্ট ইউ!

অভিজিৎ রায় মাথা নিচু করে, ভীতুর মত, পরাজিতের মত বেঁচে থাকা প্রত্যাখ্যান করলেন। তিনি বেঁচে রইলেন মাথা উঁচু করে, সকল মৌলবাদী অপশক্তিকে লাথি মেরে!

বেঁচে থাকবেন অভিজিৎ – আপনার জন্য কাঁদবো না, আপনাকে নিয়ে গর্ব করবো আমরা।