২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব অলস দিবস

রিপন ইমরান

Published : 20 Feb 2015, 02:47 AM

Updated : 23 Jun 2022, 11:40 PM

ধুর…আজ কী অফিস করবার দিন…আজ অফিস ফাঁকি দিয়ে ফুল স্পীডে ফ্যান ছেড়ে কাঁথা গায়ে ঘুমোবার দিন…আজ স্কুল ফাঁকি দিয়ে জল জমা সবুজ ঘাসে ছপছপ শব্দ তুলে ফুটবল খেলবার দিন…আজ হবু প্রেমিকার চুলের গন্ধ নিতে নিতে প্লাস্টিকে গা ঢেকে রিকশায় ঘুরবার দিন…আজ পছন্দের গান শুনতে শুনতে প্রিয় মানুষটিকে নিয়ে জাফলং-জৈন্তা রোডে লং-ড্রাইভে যাবার দিন…আজ সারাটা দিন ইচ্ছে পূরনের দিন…আজ বিশ্ব অলস দিবস ঘােষনা করবার দিন…