২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা কেন জ্বলছি?

সুব্রত দে শুভ

Published : 13 Feb 2015, 07:26 PM

Updated : 23 Jun 2022, 11:40 PM

আমি জানি না আমার এই পোস্ট বিএনপি নেত্রী দেখবেন কিনা, তবুও তার কাছে প্রশ্ন  রইল আমরা কেন জ্বলছি? আমরা দেশের সাধারন নাগরিক।আমাদের স্বাভাবিক ভাবে চলাচল করার অধিকার আছে। শুধু মাত্র ক্ষমতায় যাওয়ার জন্য মাসব্যাপী অবরোধ দিয়ে রেখেছেন। তাতেও আপত্তি ছিল না ।আপনার দাবি যদি যুক্তিসঙ্গত হয়ে থাকে তাহলে সাধারন জনগন নিজে থেকেই আপনার দাবি মেনে নিয়ে অবরোধ পালন করবে। কিন্তু জোর করে কেন অবরোধ পালন করছেন। প্রতিদিন পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষ গুলো মারার পেছনে কেন ইন্ধন যোগাচ্ছেন? আপনাদের মত নেতা- নেত্রীর আত্মীয় স্বজন তো আর লোকাল বাসে যাতায়ত করে না, তাই আপনাদের হারানোর ভয় নেয়। দয়া করে আমাদের মত মানুষদের একটু শান্তিতে থাকতে দিন। সুস্থ ভাবে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করুন।