প্রাণসংহারিণী ম্যাডাম এ দেশের প্রধানমন্ত্রীত্ব চাইবার অধিকার আপনার কি আর আছে?
প্রাণসংহারিণী ম্যাডাম আজ আপনি আপনার বিবৃতিতে বলেছেন, ভোটের অধিকার আদায় না হওয়া পর্যন্ত্ আন্দোলন চালিয়ে যাবেন অর্থাৎ ক্ষমতা দখলের জন্য আপনি রাস্তায় আমার নিরপরাধ মা-বাবা-ভাই-বোন-সন্তানকে এভাবে পুড়িয়ে মারতে থাকবেন ! আমি চিৎকার করে বলছি, আর্তনাদ করে বলছি- আমি এ দেশের একজন নাগরিক, আমি বুঝছিনা আপনার বিবৃতির ভাষা। কিসের ভোটের অধিকার চাইছেন আপনি ? কিসের নির্বাচন চাইছেন আপনি? আপনি আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাইছেন? আপনি কি আবার এ দেশের অবিভাবক হতে চাইছেন ? রাতে বাসের ভিতর এ দেশের অসহায় নিরপরাধ ঘুমন্ত মা-বোনদের নির্মমভাবে পেট্রোলের আগুনে পুড়িয়ে মেরে আপনি কি আবার এ দেশের অবিভাবকত্ব চাইছেন? প্রধানমন্ত্রীত্ব চাইছেন? দেশের প্রধানমন্ত্রীত্ব চাইবার অধিকার আপনার কি আর আছে?? এটা কি কোন সভ্য দেশ নয়? এ দেশটা কি একটা ভয়াবহ জঙ্গল যে, হিংস্রভাবে মানুষ খুন করে ক্ষমতা দখল করা যাবে? যেভাবে হিংস্র জানোয়ার-রা এলাকার নিয়ন্ত্রণ নেয়ার জন্য নির্মমভাবে খুন করে ! আপনি কি ভাবছেন কোথাও কেউ নেই আপনার এ উম্মত হিংস্রতায় Full Stop দেয়ার জন্য, আপনার হাত আমাদের প্রাণ রক্ষার জন্য ? আমরা এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, আমরা আপনারটা খাই না। বরং আপনি দুহাত ভরে আপনি এ দেশ থেকে নিয়েছেন। একেবারে Ordinary Background থেকে উঠে এসে বৈধ-অবৈধ মিলিয়ে তিনবার এ দেশের প্রধানমন্ত্রীত্ব করেছেন। যেটা পাওয়ার যোগ্যতা মোটেও আপনার নাই, এ দেশের মানুষ দুহাত ভরে সেটাই আপনাকে দিয়েছে। এ দেশের মানুষকে পেট্রোলের আগুনের বিভীষিকাময় লেলিহান শিখায় দগ্ধ করে মারার সাহস আর দেখাবেন না ! Please full stop!
