২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বাসা বিদ্যুৎহীন

মোঃ আসাদুজ্জামান

Published : 31 Jan 2015, 10:45 AM

Updated : 23 Jun 2022, 11:41 PM

রাত ২ টা ৩৭ মিনিট থেকে খালেদার গুলশান কার্যালয় বিদ্যুৎ হীন হয়ে গেছে । এটা কোন যান্ত্রিক ত্রুটি নয় কারন খালেদার বাসা যে বিদ্যুৎহীন হতে পারে তা গতকাল ক্ষমতাসীন এক মন্ত্রীর বক্তব্য থেকে জানতে পেরেছিলাম । তবে এটা কতটা যুক্তিযুক্ত তা আমার বুঝে আসে না । এদিকে রিজভী সাহেব আবারও গ্রেপ্তার । এভাবে আর কতদিন চলতে পারে তা আমার বুঝে আসে না। এদিকে আবার একজন বিএনপি চেয়ারপার্সন এর তিন দিনের হরতালে জিম্মি হয়ে গেছে আমাদের ১৩ লক্ষ কোমলমতি এস,এস,সি পরিক্ষার্থী । আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই কথাটা মনে হয় উনি ভুলে গেছেন! পেট্রল বোমা,বার্ন ইউনিট, ভাংচুর সর্বপরি আমাদের কোমলমতি এস,এস,সি পরিক্ষার্থীদের বিপদে ফেলা আর কত অরাযোকতা হলে দেশে শান্তি আসবে ?কবে একটু শান্তিতে ঘুমাতে পারবো? কবে পাবো জীবনের নিরাপত্তা? কবে পাবো একটু শান্তিতে বাসে উঠতে?