২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছিটমহল চুক্তি

মোঃ ওমর ফারুক

Published : 06 Dec 2014, 02:15 AM

Updated : 23 Jun 2022, 11:42 PM

দুই বাংলার ছিটমহল বাসীদের কামনা বাসনা মনে হয় পুরন হতে যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যে। যদি হয় তাহলে এটা হবে তাদের দীর্ঘদিনের স্বপ্ন পুরন। আমি আজকের টেলিভিশনের খবরে জানতে পারলাম যে, পশ্চিম বঙ্গের সরকার প্রধান মমতা ব্যানার্জী নাকি সকল বিষয়ে মুচকি হাসি দিয়েছেন। যদি তাই হয় তাহলে অগনিত মানুষের দুর্ভোগের দুয়ার বন্ধ হয়ে যাবে এবং সুদিনের দুয়ার খুলে যাবে। আমার তো এখনও বিশ্বাস হচ্ছে না যে ছিটমহল চুক্তি সাফল্য মন্ডিত হবে। কারণ এই বিষয়টা আমিও অনেকদিন ধরে শুধু শুনেই আসছি কিন্তু আসলে কোন কাজের কাজ হয় নাই। যদি হয়েই যায় তাহলে দুই দেশের অগনিত ছিটমহলবাসী দুই দেশের সরকার প্রধানের জন্য প্রাণ খুলে দোয়া করবেন।