২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আল জাজিরা এটা কী বলল?

কালবৈশাখী ঝড়

Published : 26 Oct 2014, 12:04 AM

Updated : 23 Jun 2022, 11:43 PM

আল জাজিরার সংবাদ পাঠক এটা কী বলল?

আলজাজিরা গতকাল খবরে গোলাম আযমের মৃত্যু প্রসঙ্গে বলছিল "ফরমার লিডার অব দা বিগেষ্ট অপোজিসান পার্টি"। তাহলে জামাত বিগেষ্ট অপজিসান হয়ে থাকলে বিএনপি কী?

আজকে বলল "হিজ প্রসিকিউসান এন্ড কনভিকশান ওয়াজ হাইলি কন্ট্রোভার্শিয়াল"। তার রায়ের দিন নাকি খুবই উত্তাল সহিংসতা হয়েছিল। আলজাজিরার বাঙালি সংবাদদাতা বলছিল "বেশির ভাগ লোক মনে করে গোলাম আযম নির্দোষ"!

অথচ সবাই জানে সেদিন সমঝোতামুলক ভাবে মৃত্যুদণ্ডের রায়টি বয়সের কারনে কমিয়ে 'যাবজ্জীবন' করাতে আসামিপক্ষ সন্তুষ্ট ছিল, হরতাল দিলেও সহিংসতা ছিলনা বললেই চলে।
এখন বোঝা গেল মিশর কি কারনে ৩ স্থানীয় আলজাজিরা সাংবাদিককে জেলে ঢুকিয়েছিল।