২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হতে যাচ্ছে ‘আয়কর মেলা-২০১৪’ লাইভ দেখুন!

কমজগত

Published : 15 Sep 2014, 04:25 PM

Updated : 23 Jun 2022, 11:50 PM

এই প্রদর্শনী সরাসরি সম্প্রচার করা হবে। ওয়েব সাইট লিংক – www.nbr-bd.org

করদাতাদের কর দিতে উৎসাহিত করতে প্রতিবারের মতো এবারও আয়কর মেলার আয়োজন করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
সারাদেশে মঙ্গলবার থেকে এ মেলা শুরু হবে। রাজধানী ঢাকা এবং বিভাগীয় শহরগুলোতে মেলা হবে সপ্তাহব্যাপী। আর জেলা শহরগুলোতে চলবে চার দিন।

ঢাকায় মেলা বসবে বেইলী রোডে অফিসার্স ক্লাবে; চলবে ১৬ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এবার অফিসার্স ক্লাবের দুইটি মাঠ ও তিনতলা পুরো ব্যবহার করা হবে। গত অর্থবছর করদাতারা বেশি সাড়া দেওয়ায় এবার মেলার পরিধি বাড়ানো হচ্ছে।

মেলায় ঢুকতে গত বছরের চেয়ে এবার অভ্যর্থনা ও তথ্যকেন্দ্র বেশি থাকবে। যেখানে সেবাগ্রহণকারী করদাতারা যেকোনো সমস্যা সম্পর্কে দ্রুত জানতে পারবে। গতবারের চেয়ে এবার সেবাগ্রহণকারীদের লাইনে দাঁড়াতে হবে না। কর অঞ্চলগুলোর জন্য আলাদা আলাদা বুথ থাকবে।