২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেস বিজ্ঞপ্তি

মোকতেল হোসেন মুক্তি

Published : 14 Sep 2014, 01:36 AM

Updated : 23 Jun 2022, 11:50 PM

প্রেস বিজ্ঞপ্তি
জামায়াত মদদ পুষ্ট রাজাকারের সন্তান মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশী হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল এ.এস.এম.এ আওয়াল। যে কিনা গত ১৫ই আগষ্টে মালদ্বীপ আওয়ামী লীগকে জাতীয় শোক দিবস পালন করতে দেয়নি এবং বিভিন্নভাবে হয়রনি করে । আর এখন হাই কমিশনার নজর বন্দি করে রেখেছে মালদ্বীপ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোকতেল হোসেন মুক্তিকে এবং ইতিমধ্যে মালদ্বীপ আওয়ামী তরুন লীগের সংগ্রামী সভাপতিকে জোরপূর্বক দেশত্যাগে বাধ্য করেছে । অতীতেও এই হাই কমিশনারের বিরুদ্ধে জামাত-বিএনপির সাথে গোপন বৈঠকসহ অনেক অভিযোগ রয়েছে যার কোনটিই আমলে নিচ্ছে না পররাষ্ট্র মন্ত্রণালয়।কোন ক্ষমতাবলে বার বার রেহাই পেয়ে যাচ্ছে এই রাজাকারের সন্তান।আমরা এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।আমরা সরকারের উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করছি। অবিলম্বে এবং অতিসত্বর হাই কমিশনার থেকে অব্যাহতি দিয়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক । জয় বাংলা,জয় বঙ্গবন্ধু ।

সভাপতি এম এইচ বাবুল
আওয়ামী তরুন লীগ কেন্দ্রীয় কমিটি