২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে দুই খুন

মনোনেশ দাস মনোনেশ দাস

Published : 10 Sep 2014, 04:17 PM

Updated : 23 Jun 2022, 11:50 PM

ময়মনসিংহে দুইটি খুনের ঘটনা ঘটেছে । জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় দুর্বৃত্তরা শ্বাসরোধ করে ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক খাইরুল ইসলাম (২৮) এবং মুক্তাগাছা উপজেলায় পুত্রের লাঠির আঘাতে আব্বাস আলী (৭৫) নিহত হয়েছেন । জানা যায় , ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় পুত্রের হাতে পিতা খুন হয়েছেন। আজ বুধবার নিহতের অপর পুত্র বাদী হয়ে ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন ।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার নিমুরিয়া উত্তরপাড়া গ্রামের আব্বাস আলীকে (৭৫) তারই পুত্র দুলাল (৪৫) গত সোমবার দুপুরে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে। আব্বাস আলী মাটিতে লুটিয়ে পড়লে গুরুতর অবস্থায় তাকে ঐদিনই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। গতকাল মঙ্গলবার আব্বাস আলীর অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় । মঙ্গলবার দুপুরে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয় ।#
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত খায়রুল ইসলাম (২৮) উপজেলার কল্পবরবাগ এলাকার সুলতান মিয়ার ছেলে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি এস আলম জানান, বুধবার বেলা ১১টার দিকে ঈশ্বরগঞ্জ পৌরসভার কাকনহাটি এলাকায় ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ি সড়কের পাশের ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল বা তার আশেপাশে খায়রুলের মোটরসাইকেলটি পাওয়া যায়নি বলে জানান তিনি।
ওসি বলেন, দুর্বৃত্তরা যাত্রীবেশে মঙ্গলবার রাতের কোনো এক সময় খায়রুলকে আটকে শ্বাসরোধে হত্যা করে। তারপর তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় মামলা হয়েছে ।