২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসলে ভেতরে, অন্তরে প্রকৃত ইসলাম না থাকলে ‘ইসলামের মুখোশ’ খসে পড়ে এভাবেই

সাম্য

Published : 01 Mar 2013, 12:10 PM

Updated : 23 Jun 2022, 11:52 PM

আসলে ভেতরে, অন্তরে প্রকৃত ইসলাম না থাকলে 'ইসলামের মুখোশ' খসে পড়ে এভাবেই। এই দেশের ইতিহাসের ভয়ঙ্কর কিছু অপরাধীর বিচার বন্ধের জন্য এমন তান্ডব চালিয়ে তারা প্রমাণ করে দিয়েছে তাদের ভন্ডামী, মোনাফেকী।

নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য গঠনতন্ত্র থেকে আল্লাহর নাম একেবারে মুছে দিয়েছে তারা। ঘৃণ্য রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এরা করতে পারে না, এমন কোন কাজ নেই। এদের মুখেই আল্লাহ-রাসুলের কথা! ছি!!

শাহবাগ প্রজন্ম চত্বর থেকে প্রচারিত জনগণের প্রতিক্রিয়ায় (সাইদী এর রায়ের) জনৈক ব্যক্তি বলছিলেন যে, এই দলটিকে জামাত ইসলাম না বলে সবাই জামাত শয়তান বলবেন। কারণ, এদের সাথে ইসলাম শব্দটাকে যোগ করলে ইসলামের চরম অবমাননা করা হবে।

যারা আমাদের রাজনীতি,সমাজ,পবিত্র ধর্মীয় চেতনায় বিষ ঢেলে দিচ্ছে প্রতি নিয়ত…ওদের জন্য কোন সহানুভূতি নেই..কোন ক্ষমা নেই… আজকে যদি আমরা হেরে যাই..৪০ বছর পরে..নিশ্চিত আমাদের সন্তানদের জন্য এর চেয়ে ও ভয়াবহ কিছু অপেক্ষা করছে..আমরা আর কতকাল দুধকলা দিয়ে একটা কালসাপ কে পূষবো..?????