২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যদি ঘুম থেকে জেগে শুনতে পেতাম… … …

আমিন আহম্মদ

Published : 04 May 2011, 04:41 PM

Updated : 24 Jun 2022, 12:44 AM

যদি একদিন ঘুম থেকেজেগে উঠে শুনতে পেতাম আমাদের দেশের সকল রাজনীতিবিদেরা বলেছেন তারা আর কোন দন্দ-সংঘাত করবেনা, একে অপরের সাথে চুলাচুলি-গালাগালি করবেনা, যে যার দোষ স্বীকার করে স্বেচ্ছায় কারাবরণ করবেন, অতীতের সব অন্যায়গুলো অকপটে বলে দিবেন এবং এর জন্য ক্ষমা চাইবেন তবে কতইনা সুন্দর হত !!

যদি সকল বুদ্ধিজীবী, পেশাজীবি-আমলাদ্বয়, আইনজীবি, সাংবাদিক দ্বয় বলত আমরা আর কোন দলের আজ্ঞাবহ হবনা, সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা, অন্যায়ের প্রতিবাদ, ন্যায়ের সাধুবাদ করব, কোন রকম কুশ্যা বা মিথ্যার আশ্রয় নিবনা তাহলে কতই না সুন্দর হত !!!!!!!!!!!!!!!!!

দেশের সকল আপমর জনতা যে যার অবস্থান হতে বলত আমি আর অন্যায় করব না, অন্যায়কে প্রশ্রয় দিবনা, সর্বদা সত্য বলব, সত্যের বন্দনা করব, কোন অন্যায় ও খারাপের কাছে মাথা নত নয়, বরং সকলে মিলে প্রতিহত করব…………তাহলে কতই না সুন্দর হত !!!!!!!!!!!!!!!!!!!!!????????

আসবে কি এমন দিন !!!!!!!!!!??????