২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রজন্ম চত্ত্বরের বন্ধুদের প্রতি বিডি-ব্লগারদের পূর্ণ সংহতি

নীলকণ্ঠ জয়

Published : 14 Feb 2013, 12:23 AM

Updated : 23 Jun 2022, 11:54 PM

Image
নতুন প্রজন্মের যোদ্ধারা এভাবেই পায়ের নিচে গুড়িয়ে দেবে রাজাকারদের।

ব্লগ-বিডিনিউজ২৪ডটকম এর ব্লগার বন্ধুরা যার যার মত করে প্রায় প্রতিদিনই প্রজন্ম চত্ত্বরে আন্দোলনে অংশ নিচ্ছেন।পোষ্ট দিচ্ছেন প্রায় সবাই।ব্লগার মোতালিব দরবারি নিয়মিত আপডেট দিচ্ছেন ময়মনসিংহ জাগরণ মঞ্চ থেকে।

Image
ময়মনসিংহ জাগরণ মঞ্চ-আপডেটঃ ব্লগার মোতালিব দরবারি

সুদূর মেলবোর্ণে আন্দোলনে অংশ নিয়েছেন আমাদের ব্লগের ব্লগার জিনিয়া।

Image
মেলবোর্ণে আন্দোলনে সোচ্চার বিডি-ব্লগের ব্লগার জিনিয়া

ফেসবুকে ব্লগারদের মধ্যে প্রায় সবাই আন্দোলনের পক্ষে চালিয়ে যাচ্ছেন প্রচারণা।ব্লগ থেকে আলোকদিতে কাদেরমোল্লাসহ সকল রাজাকারের ফাঁসির দাবিতে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়েছেন বিডি-ব্লগাররা।এই আয়োজনও যে প্রজন্ম চত্ত্বরের আন্দোলনের সাথে এক সুতায় গাঁথা,সারা বাংলাদেশের মানুষের সাথে সম্পৃক্ততা।অর্থাৎ বিডি-ব্লগাররাও পরিপূর্ণরূপে আন্দোলন করে যাচ্ছে প্রকাশ্যে এবং নিভৃতে।তাই এই আন্দোলনে বিডি-ব্লগারদের রয়েছে পূর্ণ সংহতি।

Image
নতুন প্রজন্মের শিশুদের নিয়ে কসাই কাদের মোল্লাকে এভাবেই ফাঁসিতে ঝুলায় ব্লগাররা আলুব্দি গ্রামে।

ব্লগার বন্ধুদের কাছে একটি ছোট্ট নিবেদন, আগামী ১৫ ফেব্রুয়ারি ব্লগবিডিনিউজ২৪ডটকম এর বর্ষপূর্তি অনুষ্ঠানের পর আমরা সবাই মিলে একসাথে ব্যানার-ফেস্টুন হাতে অংশ নিব প্রজন্ম চত্ত্বরের আন্দোলনে। চিতকার করে একসাথে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানাব।

Image
বিড-ব্লগের ব্লগাররা আলুকদির মত একসাথে সোচ্চার হোক প্রজন্ম চত্ত্বরেও।

সাথে সাথে আগামিকাল(১৪ই ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় যার যার অবস্থানে থেকে মোমবাতি প্রজ্জ্বলন করারও অনুরোধ রইল।

শুনুনঃ

স্বাধীন বাংলা বেতার কেন্দ্র…

তারুণ্য বয়সে নয়, তারুণ্য থাকে বুকে !
এই তারুণ্য বিক্রি হয় না কখনো, তার উদ্দামতাই ভাসিয়ে দেয় যতো নষ্ট-ভ্রষ্টদের ।

Image
শহীদ জননী জাহানারা ইমামের অসমাপ্ত কাজকে সফল করার দায়িত্ব আমাদের, তরুন প্রজন্মের। আমরা আন্দোলন চালিয়ে যাব, যতদিন এই দেশ কলঙ্কমুক্ত না হয়। শহীদ জননী জাহানারা ইমামকে শাহবাগে ফিরিয়ে নিয়ে আসার জন্য শহীদ রুমী স্কোয়াডের কাজকে স্বাগত জানাই।

দায়িত্ব পালনে কেউ দেরি বা পিছপা হচ্ছেন না। দেশের প্রতি ভালোবাসা যে যেভাবে পারছে জানাচ্ছে, প্রকাশে এগিয়ে আসছে ……… তাই আপনিও নয় কেন? এগিয়ে আসুন ও এগিয়ে চলুন …

প্রতিবাদের ভাষা হোক-

Image
ফাঁসি ফাঁসি ফাঁসি চাই।ফাঁসি ছাড়া আর কিছু নয়।

আর আজ বসন্তেও জ্বলুক প্রতিবাদি আগুন, সারা বাংলাদেশে এক দাবি-এক শ্লোগানে "সব রাজাকারের ফাঁসি চাই।"

চলে আসুন বন্ধুরা দেখা হবে প্রজন্ম চত্ত্বরে এক দাবি-এক শ্লোগানে।