২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুভ জন্মদিন!

কামরুল হাসান জনি

Published : 11 Feb 2013, 01:11 AM

Updated : 23 Jun 2022, 11:54 PM

সবাই ব্যস্ত আন্দোলন সংগ্রাম নিয়ে। আমি হয়তো সবার সাথে শাহবাগ বা দলবদ্ধ হয়ে যুদ্ধ ঘোষণা করতে পারলাম না। তাই বলে আমাকে কাপুরুষ ভাবতে শুরু করেছে অনেকেই আমার ধারণা। তাই আপনাদের ভুল ভাঙ্গানোর হালকা চেষ্টা করছি সাথে বিডিনিউজ ব্লগের জন্মদিনে সকল ব্লগার, ব্লগটিম, কলাকৌশলী ও সকল পাঠককে বিডিনিউজ ব্লগ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। ছোট্ট একটি লিখা যোগ করে যুদ্ধের সৈনিক হলাম-

প্রত্যাখ্যান করবে কর! যা ছিল প্রাপ্ত-
তবে ভেবে নিও,
নই কাপুরুষ! নই বা বেহুশ,
মশাল আমারও দিপ্ত;
নিয়তির জালে বন্দী বলে
কণ্ঠে ধ্বনি নাই,
অচিনপুরে দীর্ঘ নৌকার
আমি ও বৈঠা বাই।