২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজাকার মুক্ত বাংলা চাই

বাসিদ

Published : 09 Feb 2013, 11:39 PM

Updated : 23 Jun 2022, 11:54 PM

আমার বাবা একজন অবসর প্রাপ্ত নৌবাহিনী সদস্য, স্বাধীনতা যুদ্ধের পক্ষের একজন মুজিব আদর্শের সৈনিক। আমি কম্পিউটার সাইন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ১ম বরষের ছাত্র। অতি কস্টে তিনি আমাদের পড়ালেখা করাচ্ছেন এটা আমার বাস্তব উপলব্ধি। বর্তমান ক্ষুদ্র একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন এবং পেনশনে যা পান, তা দিয়ে কোন রকম চলে যায় আমাদের সংসার। সম্প্রতি কসাই বিশেষ ট্রাইবুনালে কসাই কাদের মোল্লা যাবজ্জীবন সাজার রায় হয়েছে। এ রায় তিনি কোন ভাবেই মেনে নিতে পারছেন না। সারা দেশের প্রতিবাদী মানুষের ন্যায় তিনিও ক্ষুব্ধ, দারুন ভাবে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি শাহবাগ গিয়ে প্রজন্ম চত্বরে উপস্থিত লাখো জনতার সাথে একত্বতা ঘোষনা করতে পারছেন না বটে, তবে তিনি তার প্রিয় প্রতিষ্ঠান ক্ষুদ্র ব্যবসা কেন্দ্র একুশে বিজনেস কয়েকদিন যাবৎ বন্ধ রেখেছেন। বাবার ব্যবসা বন্ধ থাকা মানে আগামী মাসে আমার টাকা আসা বন্ধ। তবু আমি আমার বাবার সাথে এই প্রজন্মের একজন মানুষ হিসাবে শাহবাগের লাখো জনতার পক্ষ থেকে সাধুবাদ জানাই। বাবার জন্য আমি গরব অনুভব করছি। আমি বাবার সাথে একই কন্ঠে শ্লোগানে দেই, কসাই কাদের এর ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই। রাজাকার মুক্ত বাংলা চাই।