২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কবরটা যেন পাকিস্তানে হয় কিংবা লাশটা যেন জাদুঘরে রাখা হয়

জি এম জুবায়ের আহমেদ জুয়েল

Published : 10 Feb 2013, 01:28 AM

Updated : 23 Jun 2022, 11:54 PM

ওই কুলাঙ্গারদের জনতার আদালতে ফাঁসি হয়ে গেছে ,এখন বাকি আছে রায়ের মাধ্যমে মৃত্যু না হওয়া পর্যন্ত দড়িতে ঝুলিয়ে রাখা । তরুণ প্রজন্ম তথা সমস্ত মুক্ত চিন্তার মানুষ চায় ওই সব রাজাকারদের কবর যেন এই বাংলার মাটিতে না হয় । বাংলার মাটিকে যেন আর অপবিত্র করা না হয় । লক্ষ শহীদের রক্তে ভেজা এই বাংলার পবিত্র মাটি যেকোনো মূল্যে পবিত্র রাখতে চাই । প্রয়োজনে পাকিস্তান সরকারকে যেন বলা হয় তাদের রেখে যাওয়া প্রেতাত্বাদের লাশ নিয়ে যেতে। আর যদি তারা তাদের দোসরদের লাশ নিতে অপারগতা প্রকাশ করে তাহলে তাদের লাশ যেন চিড়িয়াখানা কিংবা জাদুঘরে রেখে দেয়া হয় অনাগত প্রজন্মের জন্য । আমাদের অনাগত প্রজন্ম যেন ওই পাপিষ্ঠ কুলাঙ্গারদের দেখার সুযোগ পায় ।