২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারা আজ যাবে না শাহবাগে

সাকূর আনাম

Published : 08 Feb 2013, 12:43 AM

Updated : 23 Jun 2022, 11:54 PM

লাখ লাখ মানুষ ৭১ এর খুনিদের ফাসি দাবিতে আজ যাচ্ছে শাহবাগে। যাচ্ছি আমি। যাচ্ছে সকল শ্রমজীবী। কেউ বাদ পড়ছে না। সবাই যাচ্ছে গোলাম আযমসহ সকল খুনির গালে জুতা মেরে মেরে ফাঁসি নিশ্চিত করার জন্য। খুনিরা আজকের এই লক্ষ লক্ষ গণজাগরণে দেশ ছেড়ে পালাবে। ওরা পালাচ্ছে। জেহিলি জামাতিরা আজ আইয়ামে জাহিলিয়িতের অন্ধকার গর্তে গিয়ে লুকাবে।

তারপরও কারা আজ যাবে না শাহবাগের গনবন্যায়। কারা ওমুখো হবেনা। শয়তানুল আজিম ইবলিশ আজ যাবে না শাহবাগ। আজ তার সকল শিডিউল যুদ্ধাপরাধী চক্রের সঙ্গে। ওরা ষড়যন্ত্র পাকাবে। কিভাবে সাঈদীর ফাঁসির রায় আসার পর মহা হাঙ্গামা করা যায়। সে পথ এখন রুদ্ধ।

ইবলিশের অনুচর ইয়াজুজ মাজুজরা যাবে না শাহবাগে। জেহিলি জামায়াত, আলবদর আলশামস, রাজাকার এবং রাজাকারদের রাজনৈতিক সহচররা যাবে না শাহবাগে। যারা জেহিলি জামাতের দোসর তারা যাবে না শাহবাগে। টিভিতে যারা দিনের পর দিন ইনিয়ে বিনিয়ে জামাতের ওকালতি করে তারা যাবে না শাহবাগে। যারা খুনিদের ফাঁসি চায় না ওরা যাবে না শাহবাগে।