২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে হুমায়ুন রশীদ স্কোয়ারের সৌর্ন্দয রক্ষায় এগিয়ে আসল সিলেট সিটি করপোরেশন

নাছির মাহমুদ

Published : 24 Jan 2013, 10:29 PM

Updated : 23 Jun 2022, 11:55 PM

গত ১৯/১১/২০১২ তারিখ বিডিনউজ টুয়েন্টি ফোর ডট কম ব্লগে "সৌর্ন্দয্যের বুকে পেরেক" ( http://blog.bdnews24.com/numahmud/133771 ) শিরোনামে আমার একটি লেখা প্রকাশিত হয়েছিল। হুমায়ন রশীদ স্কোয়ারের সৌর্ন্দয্য রক্ষার আহ্বান জানিয়ে লিখাটি সম্ভবত কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। অবশেষে হুমায়ুন রশীদ স্কোয়ারে স্থাপিত সকল প্রকার ব্যানার, বিলবোর্ড কর্তৃপক্ষ সরিয়ে নিয়ে ফুলগাছ লাগিয়ে তার সৌর্ন্দয রক্ষায় এগিয়ে এসেছেন। তাছাড়া স্কোয়ারের সৌর্ন্দয রক্ষার্থে সর্বসাধারনের জ্ঞাতার্থে একটি নোটিস ও টাঙ্গিয়ে রেখেছেন স্থাপনাটিতে। আশা করি সকলের সহযোগিতায় এরকম দৃষ্টিনন্দন স্থাপনাগুলো সুরক্ষিত ও সুন্দর থাকবে। কর্তৃপক্ষের পদক্ষেপের জন্য জানাই আন্তরিক ধন্যবাদ।