২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষিতার ছবি প্রকাশ করে তার প্রতিবেদন তৈরি করা এটা কোনো সাংবাদিকতার মধ্যে পরে না

রাহিতুল ইসলাম রুয়েল

Published : 03 Jan 2013, 09:34 AM

Updated : 23 Jun 2022, 11:57 PM

আজ একটা জাতীয় অনলাইন দৈনিকের প্রতিবেদন দেখে আতকে উঠলাম। অনলাইনটি টাঙ্গাইলের মধুপুরে ধর্ষিত স্কুলছাত্রীর প্রতিবেদনে তার ছবি প্রকাশ করেছে। আমার প্রশ্ন হল এতে কি নিউজের ভ্যালু বেড়েছে??? আমি বলব বাড়ে নি। বরং ওই মেয়ে সামাজিক ভাবে আরও হেয় হলেন।

মানুষের কল্যানে সাংবাদিকরা এগিয়ে আসে। তা যেন উল্টো হয়ে না যায় সে বিষয়টি আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে।

আমাদের দেশে এমনটা কেন হবে আমি এর প্রতিবাদ জানায়। ধর্ষনের প্রতিবেদনে একজন ধর্ষিতার ছবি প্রকাশ না করে তার প্রতিবেদন তৈরি করেতে হবে।