২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমাদের সাকিব আল হাসান

সৈয়দ ইফতেখার আলম

Published : 22 Dec 2012, 12:09 AM

Updated : 25 Jun 2022, 11:00 PM

২০০৫ সালের সাকিব। আজ আমাদের ক্রিকেটিয় মহা নায়ক। বাংলার ঘরে ঘরে এখন সাকিব হবার স্বপ্ন সবার ! স্বাধীনতাত্তর বাংলাদেশের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি আমাদের সাকিব আল হাসান। সম্পতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় মৌসুমে দেশি-বিদেশি খেলোয়াড়দের নিলামে সর্বোচ্চ মূল্যে বিক্রি হলেন এই হিরো। গতবার বিপিএল প্রথম আসরে সাকিব ছিলেন ম্যান অফ দ্যা সিরিজ। এবারও সে রকম কিংবা তার চেয়েও বেশি কিছু করে দেখাবেন সাকিব এমনাই আশা কোটি বাঙালির। তার আগে নতুন বছরের প্রথম আর্ন্তজাতিক সিরিজ খেলতে পাকিস্তানে জাতীয় দলের এওয়ে সফরে সাকিব কি আভাস দেন এখন এটাই দেখার পালা।