২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রায় ৫০০ তালিবান আফানিস্তানে জেল থেকে পালাল!

মোঃ শফিউল আলম চৌধূরী

Published : 25 Apr 2011, 07:36 PM

Updated : 24 Jun 2022, 12:45 AM


দক্ষিন আফগানিস্তানের কান্দাহারের একটি জেল ভেঙ্গ প্রায় ৫০০ তালিবান বন্দি পালিয়ে গিয়েছে। তারা ৩৬০ মিটার লম্বা একটি টানেল দিয়ে পালিয়ে যায়।

এই বিরাট সংখ্যায় পলায়নের ঘটনায় যারা পালিয়েছে তারা প্রায় সবাই জঙ্গী সংগঠনের সদস্য। জেলখানার ডিরেক্টর জেনারেল গুলহাম দস্তগীর জানান যে কয়েক'শ মিটার লম্বা টানেল দিয়ে ৪৭৬ জন রাজনৈতিন বন্দি গতকাল রাত্রে পালিয়ে যায়।

কান্দাহারের ভারপ্রাপ্ত পুলিশ প্রধান সাহির শাহ ও এই পলায়নের ঘটনার কথা স্বীকার করেছেন।

বন্দিরাই এই ৩৬০ মিটার লম্বা টানেল খোঁড়েন বলে বলা হচ্ছে।

ঘটনা শুনে তো আমার প্রিজন ব্রেক নাটকটির কথা মনে পড়ছে।

তবে আমার প্রশ্ন হল এতবড় টানেল কি করে সবার চোখ ফাঁকি দিয়ে খোড়া হল?

তথ্য সুত্র