২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাধারন জনগনরা কি রাজনীতিবিদদের পরিকল্পনার কাঁচামাল?

মীর আশরাফ আলী

Published : 13 Dec 2012, 12:29 AM

Updated : 23 Jun 2022, 11:58 PM

আমরা কোন দেশে বাস করছি ?যেখানে কোন জনসাধারনের নিরাপত্তা নেই!! আজ জামায়াত,সিবির, বিএনপি রাস্তায়,রাস্তায় ককটেল ফাটাচ্ছে ,গাড়িতে আগুন দিয়ে জনগনকে পুড়িয়ে মারছে অন্য দিকে ছাত্রদল সন্দেহে সাধারন বিশ্বজিৎদের চাপাতি দিয়ে কুপিয়ে মেরেও ছাত্রলীগের নেতারা বলছে খুনিরা কেউই ছাত্রলীগের সদস্য না এটা জামায়াত ,বিএনপির পরিকল্পিত ঘটনা ।তাহলে আমরা সাধারন জনগণরা কি রাজনীতিবিদদের নৃশংস নীল পরিকল্পনার কাঁচামাল ? আমাদের জীবন দিয়ে রাজনীতিবিদদের নোংরা পরিকল্পনা বাস্তবায়িত হবে !!! মনের স্বাদ পূরণ করতে হলে নিজেদের ছেলে,মেয়ে,মা,বাবা,ভাই,বোনদের পাঠা বলি করুন না !!! জনসাধারনের ছেলে বিশ্বজিৎ দাসের দিকে নজর কেন ???