২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ছে শীতের তীব্রতা -কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে পুরো রাজশাহী নগরী

মীর আশরাফ আলী

Published : 11 Dec 2012, 08:12 PM

Updated : 23 Jun 2022, 11:58 PM

কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে রাজশাহী নগরীর বিভিন্ন এলাকা।উত্তরের হিমেল হাওয়া শীতের তীব্রতাকে আরো বাড়িয়ে দিচ্ছে।গত ২/৩দিন থেকেই এই অবস্থা চলছে।অনেক বেলা হয়ে যাচ্ছে এই কুয়াশা কাটতে।গতকাল সোমবার অনেক বেলা পর্যন্ত কুয়াশা পরিলক্ষিত হয়।ঘন কুয়াশার জন্য রাস্তায় চলাচলকারী গাড়িতে হেড লাইট জ্বলতে দেখা গেছে ।আর এই ঘন কুয়াশায় সবচেয়ে বেশি বিপাকে পড়তে হচ্ছে দিন মজুর ও নিন্ম আয়ের মানুষ গুলোকে ।