২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আজ আমাদের জয়ের আনন্দ করা উচিৎ

দেশের কথা

Published : 11 Dec 2012, 12:10 AM

Updated : 23 Jun 2022, 11:58 PM

আজ বাংলাদেশ দল জিতেছে, কেউ স্বীকার করুক বা না করুক। বাংলাদেশ শেষ পর্যন্ত খেলেছে এবং শেষের বলেও গর্জে উঠে জানিয়ে দিয়েছে আমাদের আত্ববিশ্বাস ভেঙ্গে যায় না এত সহজে। আমরা জানি খেলতে।

আজ থেকে ৫ বছর আগেও বাংলাদেশ দল খেলত সম্মানজনকভাবে হারার জন্য, অর্ধেক খেলে হতাশ হয়ে যেত, কিন্তু আজ আমরা জেতার জন্য খেলি, শেষ বল পর্যন্ত আমরা জিতেছি….।

অনেকে অনেক বাজে কথা বলছে, কিন্তু এর ভেতর যে কি আনন্দের উপাদান আছে তা বুঝতে পারছে না। আমরা কি জাতিগত ভাবে নেগেটিভ হয়ে যাচ্ছি? একটু পজেটিভ কথাও কিন্তু মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।