২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধের কারণে যেতে পারলাম না

মনোনেশ দাস মনোনেশ দাস

Published : 09 Dec 2012, 11:47 AM

Updated : 23 Jun 2022, 11:58 PM

১৮ দলের অবরোধ কর্মসূচীর কারণে নিজ কর্মস্থল জেলা শহরে যেতে পারলাম না। আমি পেশায় সাংবাদিক।কাজ করি ময়মনসিংহ জেলা শহরে। আমার বাড়ি মুক্তাগাছা উপজেলায় । মুক্তাগাছা থেকে ময়মনিসংহের দূরত্ব বেশী নয়। যদি এভাবে হিসাব করি তাহলে দূরত্ব দাঁড়ায় এই। ময়মনিসংহ জেলা শহরের প্রকৌশল মহাবিদ্যালয় থেকে মুক্তাগাছা শহরের বিভাগীয় শারিরীক শিক্ষা কলেজের দুরত্ব ৪ কিলোমিটার। গত তিন ধরে আমি ভূগছি ডায়রিয়ায়। আজ মোটামুটি ভালো মনে হচ্ছে। তারপর যানবাহন না পাওয়ায় এই কয় কিলোমিটারের পথ যেতে সাহস পাচ্ছি না।তার পরো রিকশায় চেপে কর্মস্থলে যাওয়ার চেষ্টা করি। কিন্তু পিকেটারদের তৎপরতায় বিফল হয়ে ফিরে আসি বাসায়। এখন সহকর্মীরাই আমার ভরসা ।