২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমন কিছু কি আছে যা দিয়ে সেই মায়ের শোক লাঘব করা যায়?

প্রেমাধীনায়ক

Published : 27 Nov 2012, 09:45 PM

Updated : 23 Jun 2022, 11:59 PM

::::::::::::আজ সারা দেশে শোক….সারা জাতি একত্বতা জানাচ্ছে::::::
একজন মায়ের সাথে তার সন্তানের শেষ কথপোকথোন–'কোমরে বাঁধা শার্ট দেখে লাশ চিনে নিয়ো'…………!!

'মা, আমি মনে হয় আর বাঁচতে পারব না। আমাদের গার্মেন্টসে আগুন লেগেছে। এখান থেকে বের হতেও পারব না। ধোঁয়ায় আমার দম বন্ধ হয়ে আসছে। আমার কোমরে পরনের শার্টটি বাঁধা থাকল। এটি দেখে লাশ চিনে নিয়ো।'

মাকে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে এ কথাগুলো বলছিলেন পলাশ। বলতে বলতেই ফোনের লাইন কেটে যায়।