২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনে হত্যা বন্ধ হোক

শাহরিয়ান আহমেদ

Published : 19 Nov 2012, 05:26 PM

Updated : 23 Jun 2022, 11:59 PM

যখন থেকে বুঝতে শিখেছি, তখন থেকেই দেখে আসছি আন্তর্জাতিক খবর মানেই ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন খবর থাকবেই। রক্তাত্ত শিশুদের ছবি আর অসহায় মায়েদের আহাজারি।
মালালা প্রেমে যারা হবু ডুবু খেয়ে তোলপাড় করে তুলেছিল চারিদিক, তারা কেন আজ ফিলিস্তিনে শিশু হত্যার প্রতিবাদে টু শব্দও করে না? আমাদের দেশের কিছু দালাল মিডিয়া যারা প্রতিটা বিষয়ে পশ্চিমা বাবাদের ইশারা অনুযায়ী খবর ছাপে, সম্পাদকীয় ছাপে, টক শো করে তারা তো এসব বিষয়ে কিছু বলবে না জানা কথাই।

যেখানেই হোক অত্যাচার, কিছু করার ক্ষমতা না থাকুক অন্তত একটু হলেও প্রতিবাদ তো করতে পারি। এইটুকু তো বলতেই পারি ফিলিস্তিনে হত্যা বন্ধ হোক।

শাহরিয়ান আহমেদ।