২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুর খবর কী…?

মাহি জামান

Published : 15 Nov 2012, 07:56 PM

Updated : 23 Jun 2022, 11:59 PM

অনেক দিন হল পদ্মা সেতু নিয়ে পত্র-পত্রিকা কিংবা টেলিভিশনে কোন খবর পাই না। বিশ্বব্যাংক কি তাহলে চলেই গেল। মশিউর ছুটিতে গিয়ে আবার ফিরে এসেছিল, এখন সে কোথায় আছে। গ্ওহর রিজবীরও কোন খবর নাই। অর্থমন্ত্রী সাহেব অনেকদিন পদ্মা সেতু নিয়ে কোন কথা বলেন না। আবুল এখন কী করছে, কোথায় আছে তাও পেপার পত্রিকায় লেখা লেখি হয়না। আপনাদের কারো কাছে যদি পদ্মা সেতু বিষয়ে কোন খবরা খবর থাকে তাহলে দয়া করে জানালে খুশী হব। না ভাই পদ্মা সেতু নিয়ে আমার ব্যক্তিগত কোন উৎসাহ নেই। শুধুমাত্র দেশের এতবড় একটা প্রকল্প বলে সেটির খোঁজ-খবর জানার কৌতূহল থেকেই বলছি। মালয়েশিয়ার সাথে নেগোসিয়েশন কোন পর্যায়ে আছে জানা থাকলে কেউ একজন তা-ও দয়া করে জানাবেন। যারা পদ্মা সেতুর জন্য চাঁদা তুলেছিলেন অথবা চাঁদা দিয়েছিলেন তাদের সর্বশেষ অবস্থান্ও জানতে চাই।