২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তথাকথিত জামাত হরতাল দিচ্ছে, পথে নামুন সবাই!

হৃদয়ে বাংলাদেশ

Published : 13 Nov 2012, 11:52 AM

Updated : 23 Jun 2022, 11:59 PM

ফার্স্টক্লাস, তাজা খবর। খবরে জানা গেলো তথাকথিত জামাতিরা নাকি হরতাল দিচ্ছে। বন্ধুরা, এই হবে আমাদের প্রথম টেস্ট। বাংলাদেশের মানুষ প্রমান করবে তথাকথিত জামাতিরা আসলে গ্যাসভরা দৈত্যাকৃতির বেলুন! বেলুনকে কে ভয় পায়? ভয় পাবেন না। সবাই রাস্তায় নামুন। বাস-মিনিবাস চালু রাখুন। নিজেদের পরিবহন নিয়ে নামুন। গাড়ি ভাঙতে এলে একযোগে ওদের তাড়া করুন। স্মরনে আনবেন, তথাকথিত জামাতিরা ১৯৭১ এ আমাদের পিতা-ভাইদের হত্যা করেছে, আমাদের মা-বোনকে ধর্ষন করেছে, আমাদের বসতভিটা জ্বালিয়ে দিয়েছে। ক্রোধ আনুন। আমাদের ক্রোধের আগুনে খাক হয়ে যাক তথাকথিত জামাতিরা। জামাতিদের এখন এতোই সাহস হয়েছে যে বাংলাদেশের মানুষকে শক্তি প্রমানের চ্যালেঞ্জ জানাচ্ছে। আসুন, সে চ্যালেঞ্জ গ্রহন করি এবং বিজয়ী হই। ঐক্যবদ্ধ বাংলার জয় হোক!