২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

আব্দুর রব নাহিদ

Published : 16 Sep 2012, 01:02 PM

Updated : 24 Jun 2022, 12:02 AM

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লহালাভাঙ্গা এলাকার শফিকুল ইসলামের ছেলে কিরন(২০) আজ শনিবার সন্ধায় বিদুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। অপরদিকে সকালে একই উপজেলার মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী-শিংনগর গ্রামে বিদুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মালেক (২৭) নামে একব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের সৈয়দ আলীর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা আব্দুল আওয়াল জানান, আব্দুল মালেক সকাল ৮ টার দিকে তার বাড়ি সংলগ্ন একটি গাছের ডাল কাটাতে উঠেন। সেই কাটা ডাল বিদ্যুতের সরবরাহ তারে পড়ে এবং পুরোগাছ বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিদ্যুৎ অফিসের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে।