২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিডিএল নতুনধারা হাউজিং কোম্পানীর প্রতারনা থেকে সাবধান!!!

সময়

Published : 11 Sep 2012, 07:42 PM

Updated : 24 Jun 2022, 12:03 AM

BDDL নতুনধারা হাউজিং কোম্পানীর প্রাতারনা থেকে সাবধান!!! এরা মিডিয়ায় সুন্দর সুন্দর বিজ্ঞাপন দিয়ে মানুষ কে বিভ্রান্ত করছে আর মানুষের সাথে প্রতারনা করছে । বিডিডিএল রাজউক এর অনুমোদন পায়নাই অথচ তারা বিজ্ঞাপন দিচ্ছে যে তারা রাজউককতৃক অনুমোদিত। বিডিডিএল দীর্ঘদিন ধরে প্লট বিক্রি করছে বাড্ডা থানাধীন বাড্ডা, ভাটারা, সূতি ভোলা ও সাতারকুল মৌজায়। যেটা আমেরিকা এম্বেসীর পূর্ব দিকে । বিডিডিএল মাত্র সেখানে ২০ বিঘার মত জায়গা ক্রয় করেছে। আর ৫৮৫ বিঘা জমির ভূয়া দলিল তৈরী করে তা রাজউক এর কাছে জমা দিয়েছে অনুমোদনের জন্য। তাই এলাকার লোকজন বাপ দাদার আমলের বসত ভিটা ও জমি হারানোর আতঙ্কে ভুগছে। গত ০৮/০৯/২০১২ তারিখে সাতারকুল ইউনিয়ন পরিষদ কার্জলয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে অত্র এলাকার লোকজন উপস্থিত থেকে যে কোন মূল্যে জমি রক্ষার সিদ্ধান্ত নেয়। তাই এই এলাকায় যে কোন সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী। আগামী ১৪/০৯/২০১২ তারিখে এলাকাবাসী আবার সমাবেশ করবে।
এলাকাবাসীর দাবী সরকার তাদের ভিটা বাড়ী ও জমি রক্ষায় প্রয়োজনী ব্যবস্থা গ্রহন নিবে।
বিডিডিএল নামক প্রতারকদের বিরুদ্ধে প্রয়োজনী ব্যবস্থা নিবে।
কোন ভাবেই যেন বিডিডিএল রাজউক এর অনুমোদন না পায়।