২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করতে হবে/পর্ব-৩

শেখ মেহেদী মির্জা

Published : 04 Sep 2012, 11:38 AM

Updated : 24 Jun 2022, 12:03 AM

যুদ্ধপরাধীদের বিচার হাজার বার করলেও কোন লাভ হবেনা যতক্ষন না জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা হয় ।

কেননা, ব্যাক্তির চেয়ে মতার্দশ অনেক শক্তিশালী আর সেই অপ-মতার্দশীরা যদি একবার রাষ্ট্র ক্ষমতা হাতে পায়, হিটলারের গ্যাস চেম্বার হয়ে পড়বে সারা দেশ ।

মওদুদী ছিল এই দলটির প্রতিষ্টাতা, আজতো মওদুদী নাই-জামায়াত কি ব্যাক্তি মওদুদীর চেয়েও ক্ষতিকর নয় ?

এইটা পৃথিবীর ইতিহাসে বিরল, যেই উগ্র দলটা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধীতা করল, গনহত্যা করল; সেই দলটা এই দেশে রাজনীতি করে কিভাবে ?

নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিচ্ছে তারা রাজাকার আদর্শ । অনেক তরুনরাই এখন হারানো পাকিস্তানের জন্য যুক্তি উপস্থাপন করে, মায়া অনুভব করে ।

তাই, সব কিছুর আগে এখন সময়ের দাবী-জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করতে হবে ।