২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যা

রাসু

Published : 29 Aug 2012, 01:05 PM

Updated : 24 Jun 2022, 12:03 AM

মঙ্গলবার বিকেলে শাহবাগে বাস থেকে নামার পর রাস্তা পার হওয়ার সময় রাজধানী এক্সপ্রেসের একটি বাসের নিচে পড়ে গুরুতর আহত হন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তৌহিদুজ্জমান। রাত সাড়ে সাতটায় একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। তিনি বঙ্গবন্ধু হলের ২০৮ নম্বর হলে থাকতেন। তার বাড়ি কিশোরগঞ্জে ।

সিটি বাস গুলো চলা চলে কোন প্রকার নিয়ম মানে না। তাই পড়তে আসা শিক্ষার্থীরা এসকল চালকদের বাসের নিচে পড়ে মারা যায়। এসকল চালকদের থাকে নিজেদের সাবধান থাকতে হবে। আমাদের সরকার বা পুলিশ তেমন কিছু করবেনা, করেনিও কোনদিন… বিষয়টি আমার কাছে ছাত্র হত্যা বলে মনে হয়।