২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাহলে কি পদ্মা সেতু হচ্ছে!

আবু আলী

Published : 23 Aug 2012, 11:47 PM

Updated : 24 Jun 2022, 12:04 AM

তাহলে কি এবার পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হচ্ছে? কেননা, সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছে সরকার। খবর বিডি নিউজ। এরআগে পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগে যোগাযোগমন্ত্রী আবুল হোসেনকে সরিয়ে অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু বিশ্ব ব্যাংক আবুল হোসেনকে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দিতে বলে। এ বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, বিশ্ব ব্যাংকের সব শর্তই পূরণ করা হয়েছে। এ সময়ই আবুল হোসেন পদত্যাগ করেন। কিন্তু তার পদত্যাগ গৃহীত হয়েছিল না। দীর্ঘ একমাস পর আবুল হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়। তাহলে কী আমরা এবার আশা করতে পারি পদ্মা সেতু নির্মাণ হচ্ছে!