২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য মন্ত্রীর আগমণ………

সুমন

Published : 03 Apr 2011, 08:46 PM

Updated : 24 Jun 2022, 12:46 AM

আজ বিকেল ৪ ঘটিকায় খাদ্য ও দূযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ভোলা ধনবাড়ীর নতুন বাজার এলাকায় হঠাৎ ভ্রমন করেন। এখানে একটি পথ সভাও হয়। এ পথ সভায় তিনি ১৫ মিনিটের মতো বক্তব্য দেন। তার বক্তব্যর কিছু অংশ আমি তুলে ধরছি..

নতুন বাজারের গালর্স স্কুলের mpo ভুক্ত করার জন্য জনগন আবেদন করলে তিনি বলেন তার জন্য এটি একটি কঠিন কাজ। আমার বুঝতে অসুবিধা হচ্ছে একজন মন্ত্রীর কাছে কি করে একটা প্রতিষ্ঠান কে mpo ভূক্ত করা কঠিন কাজ হয়ে যায়?
তিনি আরও বলেন অর্থের বলে ইউনিয়ন পরিষদ নতুন বাজার না হয়ে যদুনাথপুর হয়ে যায়। এক্ষেত্রে সরকারের কিছুই করার ছিল না। যদিও তিনি একথা বলতে চায়নি কিন্তু মুখ ভুলে বের হয়ে যায়। পরে অবশ্য মাইক্রো ফোন হাতে নিয়েই বলে ফেলেন এটা বলা তার মোটেই ঠিক না।

যা হোক, তিনি অবশ্য কিছু উন্নয়নের কথাও বলেছেন, সেগুলো বাস্তবায়ন হলেই আমাদের জন্য মঙ্গল।