২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউক্লিয়ার বোম…

শামীম আরা নীপা

Published : 05 Aug 2012, 11:25 PM

Updated : 25 Jun 2022, 11:01 PM

৭১ এ পাক সেনারা দেশে ছিলো, চোখের সামনে ছিলো আর এখন পাক সেনারা মানুষের মনে বাস করে, মানুষের ঘরে বাস করে…। এবারের যুদ্ধ তাহলে কিভাবে শুরু হবে? কোন রণ কৌশল আমরা অনুসরণ করবো? লাঠি কিংবা বন্দুক হাতে নামলে তো কাজ এর কাজ হবে না…। কৌশল এবং পথ আমাদের কে ই খুঁজে নিতে হবে… যে যার অবস্থান থেকে আবারো যুদ্ধে নামতে হবে…। দেয়ালে পিঠ তো ঠেকেই গেছে… আর কিসের অপেক্ষা??? আমরা চিৎকার করবো না, হাঙ্গামা করবো না তবে যুদ্ধ করে যাবো, পরিবর্তন আনবোই…। সম্মিলিত জনশক্তি অনেকটা নিউক্লিয়ার বোমের মতোই…। নিউক্লিয়ার বোম টা নড়বড়ে অনৈতিক অবকাঠামো কে সহজেই কিন্তু গুড়িয়ে, উড়িয়ে দিতে পারে…।