২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নূর হোসেন আশরাফীর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত

মোঃ মঞ্জুর হোসেন ঈসা

Published : 03 Aug 2012, 12:13 AM

Updated : 24 Jun 2022, 12:05 AM

নূর হোসেন আশরাফী স্মৃতি সংসদ ও পাঠাগারের উদ্যোগে নূর হোসেন আশরাফীর ৩৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশাল আদালতপাড়া জামে মসজিদে ইফতারির পূর্বে মিলাদ ও মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন নূর হোসেন আশরাফী স্মৃতি সংসদ ও পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মঞ্জুর হোসেন ঈসা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আর্ট ফাউন্ডেশন নেতা জাহিদুল ইসলাম মামুন, সোহেল আহম্মেদ, সাইদুল ইসলাম সুজন, কামাল হোসেন, মোঃ আকতারুজ্জামান তুহিন সহ প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আদালতপাড়া জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম মাওঃ আব্দুর রহমান। উল্লেখ্য, ১৩৯৮ হিজরির ১৩ই রমজান ইফতারীর পূর্ব মুহূর্তে অসুস্থ্য অবস্থায় নিজ বাসভবনে বায়তুল ফালাহ্ জামে মসজিদের প্রতিষ্ঠাতা ও বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা নূর হোসেন আশরাফী এন্তেকাল করেন।

এছাড়াও বাদ আসর বায়তুল ফালাহ্ জামে মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।