২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফরমালিন মুক্ত সমাজ চাই

মিল্টন

Published : 28 Jul 2012, 04:08 PM

Updated : 24 Jun 2022, 12:06 AM

বর্তমানে দেশটা ফরমালিনে ছেয়ে গেছে। সকল পচনশীল খাদ্য পণ্যেই অবাধে বিষাক্ত ফরমালিন মেশানো হচ্ছে। এসব দেখার জন্য যেন কোন দায়িত্বশীল ব্যক্তি এ সমাজে নেই। এ যেন ঘুনে ধরা ফরমালিনযুক্ত সমাজ, রাষ্ট্র। কিন্তু এভাবে তো দেশ, সমাজ চলতে পারে না। এহেন অন্যায়ের বিরুদ্ধে এখুনি রুখে দাঁড়াতে হবে সচেতন দেশবাসিদের। আর সমাজ, রাষ্ট্রকে বিষাক্ত ফরমালিনের ভয়াবহতা থেকে রক্ষা করতে হবে।